হ্যান্ডবলে সানিডেলের ডাবল মুকুট

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-06-18T17:48:12+06:00
2026-06-18T17:54:37+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
হ্যান্ডবলে সানিডেলের ডাবল মুকুট
স্পোর্টস ডেস্ক
⏲ ৫:৪৮ পিএম | ১৮ জুন, ২০২৬ | বৃহস্পতিবার
হ্যান্ডবলে সানিডেলের ডাবল মুকুট
টানা তিন দিনের প্রতিদ্বন্দ্বিতা, গ্যালারিভর্তি দর্শকের উচ্ছ্বাস এবং শেষ মুহূর্তের উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো স্কলাস্টিকা ইন্টার-স্কুল হ্যান্ডবল ও ভলিবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার মিরপুরের স্কলাস্টিকা সিনিয়র ক্যাম্পাসে পুরস্কার বিতরণীর মাধ্যমে প্রতিযোগিতার পর্দা নামে।

শ্রেণিকক্ষের বাইরে ক্রীড়া কোর্টে নেমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও দলগত পারফরম্যান্স প্রদর্শনের সুযোগ পায়। প্রতিটি ম্যাচেই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা।

হ্যান্ডবল ইভেন্টে সবচেয়ে সফল দল হিসেবে উঠে এসেছে সানিডেল স্কুল। ছেলে ও মেয়ে-উভয় বিভাগেই শিরোপা জিতে তারা টুর্নামেন্টে ‘ডাবল ক্রাউন’ অর্জন করে।

বালিকা বিভাগের ফাইনালে সানিডেল স্কুল স্বাগতিক স্কলাস্টিকা মিরপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। একই প্রতিপক্ষকে হারিয়ে বালক বিভাগের ফাইনালেও জয় তুলে নেয় সানিডেল, ফলে তারা দুই বিভাগেই শিরোপা নিশ্চিত করে।


ভলিবল ইভেন্টেও দেখা যায় জমজমাট প্রতিযোগিতা। বালিকা বিভাগের ফাইনালে স্কলাস্টিকা উত্তরা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে সাউথব্রিজ স্কুলকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

পুরো টুর্নামেন্টজুড়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ, উৎসাহ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ আয়োজনে নতুন মাত্রা যোগ করে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত