অপরাধ কমেছে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:৫৬ পিএম

দেশে ২০২৫ সালের তুলনায় বর্তমানে অপরাধের সংখ্যা কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং ভালো কাজের স্বীকৃতির পাশাপাশি অনিয়মের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (৮ জুন) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন। তাদের কার্যক্রমের মূল্যায়ন জনগণই করবে। তবে দায়িত্ব পালনে আরও উৎসাহিত করতে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

তিনি জানান, সম্প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনায় পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দেওয়ায় মোট ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এর মধ্যে রামিসা হত্যাকাণ্ডের তদন্তে দ্রুত অগ্রগতি, দৌলতদিয়া ঘাটে দায়িত্ব পালন করে বহু যাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারের ঘটনাগুলো উল্লেখযোগ্য।

মন্ত্রী বলেন, ভালো কাজের যথাযথ স্বীকৃতি দিলে বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি পায় এবং জনগণকে আরও কার্যকর সেবা দেওয়ার ক্ষেত্রে তা ইতিবাচক ভূমিকা রাখে। সরকার আইন প্রয়োগের ক্ষেত্রে ন্যায়ভিত্তিক অবস্থান অনুসরণ করে এবং সুশাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মূল্যায়নের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে প্রকাশিত কিছু প্রতিবেদনে উদ্বেগের কথা বলা হলেও বাস্তব পরিস্থিতিতে আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে সরকারের পর্যবেক্ষণ।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft