নেত্রকোণা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:৩৩ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদ এবং চিকিৎসকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে নেত্রকোণা মেডিকেল কলেজ হাসপাতালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। এসময় বক্তব্য রাখেন আব্দুল আল আরমান, অপূর্ব সাহা, মো. আতিকুর রহমান, সাদমান সাইফুল ও নাফি।

বক্তারা এমবিবিএস ট্রেইনি সংক্রান্ত ১৯ মে ২০২৬ তারিখের সিদ্ধান্ত বাতিল, বিসিএস স্বাস্থ্যে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের বেতন বৃদ্ধি, বিএমডিসি আইন বাস্তবায়ন এবং বিভিন্ন ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ ১ হাজার টাকা নির্ধারণসহ ৬ দফা দাবি তুলে ধরেন।

তারা দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান এবং অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft