মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএস-পিএসদের মূল বেতন নির্ধারণ
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:০৪ পিএম

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) মূল বেতন পুনর্নির্ধারণ করেছে অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা।

সম্প্রতি এ বিষয়ে মতামত দিয়ে অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠিয়েছে। এর আগে গত ৩১ মার্চ বিষয়টি নিয়ে মতামত চেয়ে অর্থ বিভাগে চিঠি দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের (সমমর্যাদাসহ) সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের মূল বেতন ‘জাতীয় বেতন স্কেল-২০১৫’-এর নবম গ্রেডের অষ্টম ধাপ অনুযায়ী ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে এসব পদে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫-এর নবম গ্রেডে বেতন পেতেন, যেখানে মূল বেতন ছিল ২২ হাজার টাকা। নতুন সিদ্ধান্তে তাদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেল।

তবে অর্থ বিভাগ এ বেতন নির্ধারণের ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করেছে। এর মধ্যে রয়েছে—নির্ধারিত মূল বেতনের বাইরে কোনো বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। তবে বিধি অনুযায়ী অন্যান্য প্রাপ্য ভাতা পাওয়া যাবে।

এ ছাড়া তারা কোনো ধরনের পেনশন, আনুতোষিক বা ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড) সুবিধা পাবেন না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

অর্থ বিভাগ জানিয়েছে, এই বেতন কাঠামো শুধুমাত্র সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর একান্ত সচিব এবং সহকারী একান্ত সচিবদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft