নেত্রকোণায় রেলওয়ে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে নির্যাতন ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৭:০১ পিএম

নেত্রকোণার সদর উপজেলায় রেলওয়ে পুলিশের এক কনস্টেবল ও তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

রবিবার (৭ জুন) সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রামকৃষ্ণপুর (চরপাড়া) গ্রামে ‘ভুক্তভোগী এলাকাবাসী’র ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মো. বিল্লাল হোসেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মো. জজ মিয়া, মো. নুরুল হক, মো. আলাউদ্দিন ও মোছা. জরিনা আক্তার।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বাংলাদেশ রেলওয়ে পুলিশের কনস্টেবল মো. শাহজাহান মিয়ার প্রভাব খাটিয়ে তাঁর দুই ভাই-মো. সোহেল মিয়া ও জুয়েল মিয়া-এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছেন। তাঁদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের বিভিন্নভাবে নির্যাতন এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ তোলা হয়।

বক্তারা বলেন, এসব কর্মকাণ্ডের কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিযোগে আরও বলা হয়, চাকরির প্রভাব ব্যবহার করে অল্প সময়ের মধ্যেই বিপুল সম্পদের মালিক হয়েছেন সংশ্লিষ্ট কনস্টেবল এবং একটি প্রভাবশালী চক্র গড়ে তুলেছেন, যার মাধ্যমে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-মিথ্যা মামলা প্রত্যাহার, নির্যাতন ও হয়রানির ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনা এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft