ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া পাবলিক রাখার নির্দেশনা
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৪:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অনভিবাসী ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ‘পাবলিক’ বা উন্মুক্ত রাখার নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শুক্রবার (৫ জুন) দূতাবাসের এক বার্তায় এ নির্দেশনা জানানো হয়।

বার্তায় বলা হয়, ২০২৬ সালের ৩০ মার্চ থেকে এ-৩, সি-৩ (গৃহকর্মী ক্ষেত্রে), জি-৫, এইচ-৩, কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি ও ইউ শ্রেণির অনভিবাসী ভিসা আবেদনকারীদের পাশাপাশি তাদের নির্ভরশীল এইচ-৪ ভিসাধারীদেরও সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ রাখতে হবে।

মার্কিন দূতাবাস জানায়, আবেদনকারীদের পরিচয় ও যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া আরও কার্যকর ও সহজ করার লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

দূতাবাসের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য যাচাইয়ের মাধ্যমে ভিসা আবেদনকারীদের পরিচয় নিশ্চিতকরণ এবং নিরাপত্তা সংক্রান্ত মূল্যায়ন আরও সহজ হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft