জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষক পাবেন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১২:৩২ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে ১২ হাজার শিক্ষকের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৬ জুন) এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আমানুল্লাহ।

তিনি জানান, শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা অর্জনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে দক্ষতাভিত্তিক শিক্ষা ও নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং ‘মোরাল এডুকেশন’ কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অনার্স পর্যায়ে ২ ক্রেডিটের নৈতিক শিক্ষা কোর্স যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

উপাচার্য বলেন, যেসব কলেজে অনার্স কোর্স পরিচালনার প্রয়োজনীয় সক্ষমতা নেই, তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে অনার্স কোর্স পরিচালনাকারী কলেজগুলোর প্রায় ৯০ শতাংশ তথ্য সংগ্রহ করা হয়েছে। পর্যালোচনা শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, পরিবেশ সংরক্ষণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর জন্য ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি চালুর নির্দেশনা দেওয়া হবে।

শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন উপাচার্য। তিনি বলেন, বর্তমানে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ ১০ শতাংশেরও কম। ২০২৭ সালের মধ্যে এটি ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দক্ষতাভিত্তিক কারিকুলাম বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়নের জন্য বাজেট বৃদ্ধির আবেদনও করা হয়েছে বলে জানান তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft