খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ২:১৭ পিএম

ঢাকা সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত রয়েছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকের জন্য নির্ধারিত কোনো আনুষ্ঠানিক আলোচ্যসূচি না থাকলেও বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে পারস্পরিক সমন্বয়ের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে।

ঢাকা সফরের তৃতীয় দিনে শনিবার (৬ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে হাকান ফিদানের।

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরের পর বাংলাদেশে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম সরকারি সফর।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft