পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে কেন্দুয়ায় সংঘর্ষে যুবক নিহত, আটক ২
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৫:৪৯ পিএম

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের দলপা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া (৩৫) ওই গ্রামের আমজুদ আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পাওনা টাকা নিয়ে মিলন মিয়ার সঙ্গে একই গ্রামের ইমন নামে এক ব্যক্তির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে বুধবার দুপুরে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের লোকজন এতে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মিলন মিয়া। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্বজন ও গ্রামবাসী সন্দেহভাজন হিসেবে এক নারী ও এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুইজনকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft