তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ : মির্জা ফখরুল
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:০৭ পিএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের মধ্যে তিনি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান। তিনি আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

বৃহস্পতিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ও যুদ্ধের ঘোষণা দিয়ে স্বাধীনতা সংগ্রামের সূচনা করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও রাষ্ট্রগঠনে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দেশের মানুষ একটি আত্মনির্ভরশীল ও মর্যাদাশীল বাংলাদেশ দেখতে চায়। আধিপত্যবাদের বাইরে গিয়ে নিজেদের শক্তির ওপর ভর করে এগিয়ে যাওয়ার প্রত্যাশা জনগণের মধ্যে রয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনা ও নীতি নির্ধারণের ক্ষেত্রে সব পক্ষকে সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। জিয়াউর রহমান আন্তর্জাতিক অঙ্গনে সুসম্পর্ক প্রতিষ্ঠার পাশাপাশি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নিয়েছিলেন। এছাড়া গার্মেন্টস শিল্পের বিকাশ এবং জনশক্তি রপ্তানির মাধ্যমে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিলেন।

আলোচনা সভার আগে অতিথিরা জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাজনৈতিক অবদানভিত্তিক সংবাদপত্র প্রদর্শনী পরিদর্শন করেন। প্রদর্শনীতে তার রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনা এবং দেশের উন্নয়নে অবদানসংক্রান্ত বিভিন্ন সংবাদ প্রতিবেদন, আলোকচিত্র ও দলিল উপস্থাপন করা হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft