খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৩ পিএম আপডেট: ২৬.০২.২০২৬ ১০:৫২ পিএম

খুলনায় দিনদুপুরে শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ৫ মিনিটের দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট এলাকার পেট্রলপাম্পসংলগ্ন একটি গ্যারেজে ঘটনাটি ঘটে। নিহত ব্যবসায়ী খানজাহান আলী থানাধীন আটরা শেখ পাড়া এলাকার বাসিন্দা বাচ্চু শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।

আরও পড়ুন : রমজানে নিরাপত্তা ও শান্তিপূর্ণ ঈদ নিশ্চিত করতে অভিযান, আটক ১০০

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেখ সোহেল মাছের ঘের ও ইন্টারনেটের ব্যবসা করতেন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে আফিলগেট পেট্রলপাম্পসংলগ্ন একটি গ্যারেজে ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য আসেন।

বেলা ৩টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে আসা দুই যুবক চার-পাঁচটি গুলি করে। গুলির শব্দে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং স্থানীয়রা দিগ্‌বিদিক ছোটাছুটি করতে থাকে। পরে ওই দুই যুবকের একজন সোহেলের মাথাকে লক্ষ্য করে একটি গুলি করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ব্যবসায়ী। সেখানেই তিনি মারা যান।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, দুজন যুবক তাঁকে গুলি করে। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহটি ঘটনাস্থলে পড়ে রয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আমরা লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করছি। ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অপরাধ   গুলি   হত্যা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft