নবীনগরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার মনিটরিং করলেন সাংসদ আব্দুল মান্নান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-26T17:01:24+06:00
2026-02-26T17:01:24+06:00
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
নবীনগরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার মনিটরিং করলেন সাংসদ আব্দুল মান্নান
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম 
নবীনগরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার মনিটরিং করলেন সাংসদ আব্দুল মান্নান
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের বড় বাজারে পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরেজমিন পরিদর্শন করেছেন নবীনগরের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ বিন মনসুর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে নিয়ে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় তিনি স্বশরীরে বাজার মনিটরিং করেন। এ সময় তিনি বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ শুনেন।

এসময় সংসদ সদস্য আব্দুল মান্নান ব্যবসায়ীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে বলেন, রমজান মাসে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি না করে। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি কিংবা ভেজাল পণ্য বাজারজাত করলে কোনো ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের কষ্টের সুযোগ নেওয়া অনৈতিক ও দণ্ডনীয় অপরাধ। প্রয়োজনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।


তিনি বলেন, রমজানকে ঘিরে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তবে আমাদের ব্যবসায়ী সমাজ প্রতিশ্রুতিবদ্ধ, তারা সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করবে। তিনি আরো বলেন, সরকার ভোক্তা অধিকার সুরক্ষায় বদ্ধপরিকর। বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের কঠোর অবস্থানের ফলে নবীনগর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে এবং ভোক্তারা পাবেন স্বস্তির কেনাকাটার পরিবেশ।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com