পূর্বধলায় আস সুফফা সেবা সংস্থার পক্ষ থেকে পূর্বধলা নির্বাহী অফিসার কে সম্মাননা স্মারক প্রদান
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:২৭ পিএম

আস-সুফফা সেবা সংস্থার পক্ষ থেকে ইউএনও শফিকুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান নেত্রকোণার পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শফিকুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুফফা সেবা সংস্থা।

সম্প্রতি পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংগঠনটির নেতৃবৃন্দ ইউএনও মোঃ শফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, সামাজিক কার্যক্রম এবং জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

পরে আস-সুফফা সেবা সংস্থার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তাঁকে একটি সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় আস-সুফফা সেবা সংস্থার সভাপতি, মোঃ রুবেল ,সাধারণ সম্পাদক ওমর ফারুক ,সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা জানান, ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রমে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছেন এবং জনসেবামূলক কাজে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, আস-সুফফা সেবা সংস্থা দীর্ঘদিন ধরে পূর্বধলায় বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft