বিজয়ের ‘জন নায়াগান’ দেখতে গিয়ে ভক্তদের ভিড়ে নাজেহাল তৃষা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:৪৭ পিএম

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান বিজয়ের নতুন ও বিদায়ী সিনেমা ‘জন নায়াগান’ দেখতে গিয়ে ভক্তদের ভিড়ে বিপাকে পড়েছেন। সিনেমা শেষে প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার সময় উৎসুক দর্শকদের ভিড়ে তাকে নিরাপদে বের করে আনতে নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপ করতে হয়।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) মুক্তি পায় থালাপতি বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘জন নায়াগান’। রাজনীতিতে পূর্ণকালীনভাবে যুক্ত হওয়ার আগে এটিই বিজয়ের শেষ সিনেমা বলে ঘোষণা দেওয়া হয়েছিল। ফলে মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন-এর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে চেন্নাইয়ের একটি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে যান তৃষা কৃষ্ণান। সাদা টি-শার্ট, নীল জিন্স ও সানগ্লাস পরে হলে প্রবেশ করায় শুরুতে অনেকেই তাকে চিনতে পারেননি।

তবে সিনেমা শেষে হল থেকে বের হওয়ার সময় তৃষাকে দেখে ভক্তরা চারদিক থেকে ভিড় করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তারক্ষীরা তাকে নিরাপদে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়।

এদিকে বিজয়ের বিদায়ী সিনেমা উপলক্ষে তামিলনাড়ুর বিভিন্ন স্থানে ভক্তদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। অনেক জায়গায় কাটআউটে দুধ ঢালা, আতশবাজি ও নানা আয়োজনে প্রিয় তারকাকে বিদায় জানানো হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়ালেও, এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft