ভক্তদের ভালোবাসায় আপ্লুত নুসরাত ফারিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৪৩ পিএম

অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিয়মিত নিজের উপস্থিতি জানান দিচ্ছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি প্রকাশিত তার গান ‘লোকে বলে’ শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ইউটিউবে গানটির ভিউ ইতোমধ্যে প্রায় ৬০ লাখ ছাড়িয়েছে।

ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতে এবার গানটির একটি নতুন, ধীরলয়ের সংস্করণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ফারিয়া। এর সঙ্গে যুক্ত করা হয়েছে একটি ভিডিও, যেখানে সাদা পোশাকে লন্ডনের বিভিন্ন সড়কে হাঁটতে ও সময় উপভোগ করতে দেখা যায় তাকে।

ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা। "লোকে বলে" এই পথচলার শুরু মাত্র। আপনাদের এত ভালোবাসা আর সাপোর্টকে সেলিব্রেট করার জন্য সামান্য এই প্রচেষ্টা।’

প্রকাশের পর ভিডিওটিও দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছে। মাত্র চার ঘণ্টায় এটি প্রায় সাত লাখবার দেখা হয়েছে। এছাড়া ভিডিওটিতে ২২ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং পাঁচ শতাধিক মন্তব্য জমা পড়েছে।

উল্লেখ্য, ‘লোকে বলে’ গানের কথা লিখেছেন তাহজীব এম বাঁধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বাবা যাদব। এটি প্রকাশ করেছে ভারতের এসভিএফ মিউজিক।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft