নিট আন্দোলনে শিক্ষার্থীদের পাশে আলিয়া ভাট
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:৩৭ পিএম

ভারতে নিট পরীক্ষা-সংক্রান্ত বিতর্ক ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এতদিন নীরব থাকায় বলিউডের অনেক তারকার মতো আলিয়াও সমালোচনার মুখে পড়েছিলেন। তবে এবার তিনি প্রকাশ্যে এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন।

করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এ অংশ নিয়ে আলিয়া বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তার ভাষায়, প্রতিটি শিক্ষার্থীর দৃঢ় অবস্থানের পেছনে রয়েছে একটি স্বপ্ন, একটি পরিবারের আশা এবং দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার গল্প। তারা শুধু নিজেদের জন্য নয়, একটি পুরো প্রজন্মের প্রতিনিধিত্ব করছে এবং ভবিষ্যৎ প্রজন্মের পথ আরও সুগম করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাহস তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। তাদের দৃঢ়তা সমাজকে প্রশ্ন করতে বাধ্য করছে-দেশের ভবিষ্যৎ যাদের হাতে, তাদের কথা আমরা সত্যিই মনোযোগ দিয়ে শুনছি কি না।

সবশেষে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আলিয়া বলেন, “এই সংহতি শিক্ষার্থীদের জন্য। ভবিষ্যৎ তাদের হাতেই।”

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft