শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নতুন নৌবাহিনী প্রধান
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১:৪৯ পিএম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শুক্রবার (২৪ জুলাই) তিনি শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে সংরক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, নৌসদর দপ্তরে পৌঁছালে নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাকে অভ্যর্থনা জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে নৌসদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআর আরও জানায়, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও সুনীল অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক ও শক্তিশালী ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নৌবাহিনী প্রধান কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ লক্ষ্যে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, উন্নত সোনার ও রাডারসহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft