দেবের পরিচালনায় কাজ নিয়ে মুখ খুললেন শুভশ্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:৫৯ পিএম

দীর্ঘ সময় পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন টালিউড তারকা দেব ও শুভশ্রী গাঙ্গুলি। দেবের পরিচালনায় নির্মিতব্য ‘দেবশু ৭’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে সাবেক এই জনপ্রিয় জুটি নতুন করে আলোচনায় এসেছে।

সিনেমাটি ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। টালিউডের অন্যতম আলোচিত এ জুটিকে আবারও একসঙ্গে দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।

একসময় দেব ও শুভশ্রী টালিউডের জনপ্রিয় অনস্ক্রিন ও অফস্ক্রিন জুটি ছিলেন। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ও ‘খোকাবাবু’র মতো একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তারা। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের পর দীর্ঘদিন একসঙ্গে কাজ করেননি এ দুই তারকা।

জানা গেছে, খুব শিগগিরই ‘দেবশু ৭’-এর শুটিং শুরু করবেন শুভশ্রী।

এদিকে রোববার থেকে শুরু হওয়া দেব সঞ্চালিত টেলিভিশন রিয়েলিটি শো ‘দাদাগিরি’তেও অতিথি হিসেবে অংশ নিচ্ছেন শুভশ্রী গাঙ্গুলি।

সম্প্রতি গণমাধ্যমে দেবের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন শুভশ্রী। তিনি বলেন, বিষয়টি এক লাইনে প্রকাশ করা সম্ভব নয়। দেব এ বিষয়ে একটি দীর্ঘ সাক্ষাৎকার পাওয়ার যোগ্য বলেও মন্তব্য করেন তিনি।

শুভশ্রী আরও জানান, দেবের নতুন এই পরিচালকের ভূমিকায় কাজ করতে তিনি বেশ উপভোগ করছেন। পাশাপাশি সহকর্মী হিসেবে দেবের মেধা ও কাজের প্রতি আন্তরিকতারও প্রশংসা করেন অভিনেত্রী।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft