‘অশ্লীল ব্যাক শট নেবেন না’, পাপারাৎজিদের কড়া বার্তা নেহার
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:৪৩ পিএম

ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে নারীদের পেছন থেকে ছবি বা ভিডিও ধারণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। এ ধরনের আচরণ বন্ধে পাপারাৎজিদের প্রকাশ্যে সতর্ক করেছেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘আইকনিক গোল্ড অ্যাওয়ার্ডস’-এ অংশ নেন নেহা ধুপিয়া। অনুষ্ঠান শেষে ফটোসাংবাদিকরা তাকে ক্যামেরাবন্দি করার সময় তিনি এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

অভিনেত্রী বলেন, পেছন থেকে এ ধরনের অশোভন ছবি বা ভিডিও ধারণ করা উচিত নয়। শুধু তার ক্ষেত্রেই নয়, অন্য কোনো নারীর সঙ্গেও এমন আচরণ না করার আহ্বান জানান তিনি।

জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে নেহা ধুপিয়ার একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে তাকে জিমের পোশাকে ট্র্যাকে দৌড়াতে দেখা যায় এবং ভিডিওটি পেছন দিক থেকে ধারণ করা হয়েছিল। এ ঘটনার পরই তিনি প্রকাশ্যে এ বিষয়ে কথা বলেন।

নেহার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক নেটিজেন ও সহকর্মী তার অবস্থানকে সমর্থন জানিয়েছেন। অভিনেত্রী সোনাক্ষী সিনহাও নেহার বক্তব্যের প্রশংসা করেন।

২০০২ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ খেতাব জয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া নেহা ধুপিয়া পরবর্তীতে ‘দে দনা দন’, ‘চুপ চুপ কে’ ও ‘সিং ইজ কিং’সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন। বর্তমানে তিনি স্বামী অঙ্গদ বেদীর সঙ্গে একটি টক শো উপস্থাপনা করছেন। সূত্র: ওয়ায়ন

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft