বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের আহ্বান জামায়াত আমিরের
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৭:২৭ পিএম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও শক্তিশালী ও কার্যকর অংশীদারিত্বে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার জাতীয় সংসদের ‘ককাস অব আমেরিকা’ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যৌথ আয়োজনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ককে বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমর্থনের ভিত্তিতে আরও কার্যকর অংশীদারিত্বে উন্নীত করা প্রয়োজন।

তিনি কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্রের অবদানের জন্য ধন্যবাদ জানান।

বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং জাতীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে জুলাই জাতীয় সনদের প্রতি সমর্থনের কথাও উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সেখানে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকা প্রয়োজন। তিনি স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ড. মো. ওসমান ফারুক এমপি।

এদিকে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য ‘ইউএন চিফস অব পুলিশ সামিট (ইউএন-কপস-৫)’-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিতব্য এ সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি। প্রতিনিধি দলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরও রয়েছেন।

সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ পুলিশিং, প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন। সফরকালে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেরও কথা রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকগুলোতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft