ব্রাজিল ম্যাচ নিয়ে সংশয়ে পড়শী, আত্মবিশ্বাসী হিমি
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:৫৮ পিএম

ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ইউরোপীয় দল নরওয়ের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হাইভোল্টেজ এ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের পাশাপাশি উচ্ছ্বাস দেখা গেছে দেশের শোবিজ অঙ্গনেও।

ম্যাচ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন সংগীতশিল্পী পড়শী ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তবে ব্রাজিলকে ঘিরে দুই তারকার প্রতিক্রিয়ায় দেখা গেছে ভিন্ন আমেজ।

সংগীতশিল্পী পড়শী ফেসবুকে ব্রাজিলের জার্সি পরে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘জিতবো আজ?’ তার এই পোস্টে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ব্রাজিলের জয়ের আশা প্রকাশ করেছেন, আবার কেউ মজার ছলে নরওয়ের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন।

অন্যদিকে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ছিলেন বেশ আত্মবিশ্বাসী। ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ম্যাচের টেনশন? সেটা তো নরওয়ে করবে। আমি তো চিল করছি!’

হিমির পোস্টেও ভক্তদের নানা ধরনের মন্তব্য দেখা গেছে। কেউ ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়েছেন, আবার কেউ নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ডকে ঘিরে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft