ওয়েব নয়, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অপু বিশ্বাসের ‘শিকার’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:০৪ পিএম

প্রথমে ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত বড় পর্দার চলচ্চিত্র হিসেবেই মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’। চলতি জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

চলচ্চিত্রটির নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, প্রি-প্রোডাকশনের কাজ শেষ করতে সময় লাগায় নির্ধারিত সময়ে শুটিং শুরু করা সম্ভব হয়নি। তবে এখন সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় খুব শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়াবেন শিল্পীরা।

নির্মাতা বলেন, গল্প, বাজেট এবং নির্মাণ পরিকল্পনা বিবেচনায় ‘শিকার’কে বড় পর্দার জন্য বেশি উপযোগী মনে হয়েছে। পরে প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেজা ফিল্মস’-এর সঙ্গে আলোচনা করে এটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

থ্রিলারধর্মী এ সিনেমার গুরুত্বপূর্ণ অংশের শুটিং হবে নেপালের বিভিন্ন লোকেশনে। শুটিং ইউনিট চলতি মাসের মাঝামাঝিতে নেপালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সীমান্তবর্তী এলাকার একটি রোমাঞ্চকর গল্প নিয়ে নির্মিত ‘শিকার’-এ অপু বিশ্বাসকে নতুন একটি গ্ল্যামারাস চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার অভিনেতা মুরতজা পলাশ। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

এদিকে সিনেমাটির সংগীতের কাজও শুরু হয়েছে। এরই মধ্যে ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। কবির বকুলের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যানসি। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল।

সংশ্লিষ্টদের আশা, বড় বাজেট ও ভিন্নধর্মী গল্পের এ সিনেমাটি দর্শকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft