কেন ইন্ডাস্ট্রি থেকে দূরে ছিলেন, জানালেন ‘সাথী’ খ্যাত প্রিয়াংকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:৫০ পিএম

টালিউডের জনপ্রিয় সিনেমা ‘সাথী’ দিয়ে দর্শকপ্রিয়তা পাওয়া অভিনেত্রী প্রিয়াংকা সরকার দীর্ঘ সময় বাংলা চলচ্চিত্র থেকে দূরে থাকার কারণ জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার এবং বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

সম্প্রতি কলকাতায় এসে কালীঘাট মন্দিরে পূজা দেন অভিনেত্রী। এ সময় পুরোনো স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, জন্ম ও শৈশবের একটি বড় সময় কলকাতায় কাটলেও পরবর্তীতে পরিবারসহ যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে ছিলেন। পরে কলকাতায় ফিরে পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ে যুক্ত হন এবং ধীরে ধীরে অভিনয়ে পথচলা শুরু করেন।

হরনাথ চক্রবর্তীর পরিচালনায় জিৎ ও প্রিয়াংকা অভিনীত ‘সাথী’ সিনেমা মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায়। সিনেমাটির গান ও জুটি আজও দর্শকের কাছে সমানভাবে স্মরণীয়। মুক্তির ২৪ বছর পরও সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহকে আবেগঘন অভিজ্ঞতা বলে উল্লেখ করেন প্রিয়াংকা।

বাংলা চলচ্চিত্রে নিয়মিত না হওয়ার কারণ জানতে চাইলে অভিনেত্রী বলেন, মুম্বাই থেকে একাধিক হিন্দি সিনেমার প্রস্তাব পাওয়ার পর বিয়ে করে বেঙ্গালুরুতে স্থায়ী হন। এরপর সন্তানদের দেখাশোনার কারণে দীর্ঘ সময় কলকাতায় থেকে শুটিং করা তার জন্য কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, ছোট সন্তানদের রেখে দীর্ঘদিন বাইরে থাকা সম্ভব ছিল না। পরে দক্ষিণী চলচ্চিত্রে কাজ শুরু করেন এবং এখনও সে ধারাবাহিকতা বজায় রয়েছে। তবে সন্তানরা বড় হওয়ার পর আবারও কিছু বাংলা সিনেমায় অভিনয় করেছেন বলেও জানান তিনি।

প্রিয়াংকা বলেন, বাংলা চলচ্চিত্রের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে এবং ভালো গল্প ও চরিত্র পেলে আবারও নিয়মিত কাজ করতে চান। একই সঙ্গে ‘সাথী ২’ নিয়ে দর্শকদের আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি।

টালিউডে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রিতে তিনি সবসময় আন্তরিকতা ও ভালোবাসা পেয়েছেন। কখনও কোনো নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলা চলচ্চিত্রে এখন শক্তিশালী গল্প ও নারীকেন্দ্রিক চরিত্র নিয়ে ভালো কাজ হচ্ছে, যা তাকে অনুপ্রাণিত করে। দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও বাংলা সিনেমার প্রতি আলাদা সম্মান রয়েছে বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft