প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৭:২১ পিএম

বিয়ের সময় নির্ধারিত দেনমোহর আদায়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার জনস্বার্থে এ রিট আবেদন করেন।
রিটে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক সচিবকে বিবাদী করা হয়েছে।
আবেদনে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ ধারার অধীনে দেনমোহর আদায়ে একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রণয়ন ও জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে বলা হয়েছে, বিবাহের এক বছর পর দেনমোহর পরিশোধের ক্ষেত্রে মূল্যায়ন, আদায় পদ্ধতি ও নীতিমালা নির্ধারণ প্রয়োজন। এর মাধ্যমে নারীদের আর্থিক অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং বিদ্যমান আইনের অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।
এ বিষয়ে হাইকোর্টে প্রয়োজনীয় আদেশ ও রুল জারির আবেদন জানানো হয়েছে।
জ/উ