প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:৫৪ পিএম

করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘জাতীয় ফল মেলা-২০২৬’। গত সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
এবার ফল মেলার স্টলে ঠাঁই পেয়েছে ডাব, পেঁপে, কলা, ড্রাগন ফল, জলপাই, ডেউয়া, তেঁতুল, কাঁঠাল, লটকন, আম, জাম্বুরা সহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন ধরনের ফল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, পিআইও আবু বক্কার সিদ্দিক, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ রিপন মিয়া, একাডেমী সুপারভাইজার জহুরুল ইসলাম ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম সহ কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ।
একইসঙ্গে উপজেলার প্রায় ৩'হাজার কৃষকের মাঝে আমণ মৌসুমের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
জ/দি