‘এনগেজড’ স্ট্যাটাসে রহস্য, প্রেমের কথা স্বীকার করলেন নাজনীন নীহা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:০৮ পিএম

অভিনেত্রী নাজনীন নীহাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করার পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে অভিনেত্রী জানিয়েছেন, এটি আনুষ্ঠানিক বাগদানের ঘোষণা নয়।

সোমবার (২৯ জুন) ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস পরিবর্তনের পর শুভেচ্ছা ও নানা প্রশ্নে ভরে যায় মন্তব্যের ঘর। অনেকেই ধারণা করেন, গোপনে বাগদান সেরে ফেলেছেন নাজনীন নীহা। পরে গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।

নীহা বলেন, ‘আমি কোথাও বাগদানের কথা বলিনি। শুধু লিখেছি এনগেজড। এর মানে আমি এখন আর সিঙ্গেল নই, কারও সঙ্গে সম্পর্কে আছি।’

তিনি আরও জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি সবসময় স্বচ্ছ থাকতে পছন্দ করেন। তাই সম্পর্কের বিষয়টি নিজেই জানিয়েছেন। তবে আপাতত নিজের সঙ্গীর পরিচয় প্রকাশ করতে চান না। সময় হলে সবকিছু জানাবেন বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের ছবি পোস্ট করে আলোচনায় আসেন নাজনীন নীহা। তখন তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও পরে তিনি জানান, সেটি ছিল একটি নাটকের প্রচারণার অংশ।

এবার সম্পর্কে থাকার বিষয়টি স্বীকার করলেও, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে নারাজ এই অভিনেত্রী।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft