কোনাবাড়ীতে বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:২০ এএম

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে কোনাবাড়ী ছানা মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে কার্যালয়টির উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

অনুষ্ঠানে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে কোনাবাড়ী থানায় বিএনপির নির্দিষ্ট কোনো কার্যালয় না থাকায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নানা সমস্যা ছিল। নতুন কার্যালয় চালুর ফলে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়হান আহমেদ হৃদয়, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, রফিকুজ্জামান রফিক, রেজাউল করিম মাস্টার, মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন, যুবদল নেতা আজিজুল ইসলাম, ছাত্রদল নেতা মো. মাসুম হোসেনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নতুন কার্যালয় থেকে ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা সমাধানেও নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft