উখিয়া সীমান্তে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১০:৩৬ এএম

কক্সবাজারের উখিয়া সীমান্তে বিশেষ অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ রাশেদুল (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি জানায়, সোমবার বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর বালুখালী বিওপির একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ নলবনিয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার সীমান্ত এলাকা থেকে জেলের বেশে সন্দেহজনকভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে রাশেদুলকে আটক করা হয়।

তল্লাশিকালে তার কোমরে বাঁধা এবং মাছ বহনের টুকরির ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ছয়টি বায়ুরোধী কার্টন থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশে এনে বিক্রির উদ্দেশ্যের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft