রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:১৯ পিএম

নওগাঁর রাণীনগর উপজেলা যুবদলের আয়োজনে অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো চাই সুস্থ ধারার রাজনীতি এমন স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার রাণীনগর সদরে এই কর্মসূচী পালন করা হয়।

এদিন বেলা ১১টায় রাণীনগর সদর দলীয় অফিস থেকে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, ফরহাদ হোসেন, সিরাজ এ আলম, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল ও সদস্য সচিব নওশাদ হোসেনসহ যুবদল, বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেয়। পরে মিছিলটি সদর উপজেলাসহ আশে পাশের এলাকা প্রদক্ষিন করে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft