গোপালগঞ্জে অজ্ঞাত স্থানে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:১৮ পিএম

আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে শহরতলী এলাকায় গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো: ওমর ফারুক রিপনের নেতৃত্বে কিছু লোক মিছিল দিয়ে এবং কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে আজ মঙ্গলবার দুপুরের দিকে। তবে তারা তাদের অবস্থান উল্লেখ করেনি। তারা কর্মসূচি পালনের ভিডিও ও ফটো ফেসবুকে পোষ্ট করেছে।

এদিকে গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে সেনা সদস্যরা টহল দেয়া শুরু করেছে। এছাড়া বিজিবি ও পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। জেলা শহরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অভিযান চালিয়ে জেলার কাশিয়ানি উপজেলা থেকে চার জন এবং মুকসুদপুর উপজেলা থেকে দুই জনকে আটক করেছে বলে জানা গেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft