আলিয়া-অনন্যার পর আলাদা থাকছেন শ্রদ্ধা কাপুর
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:০৯ পিএম

বলিউডে তারকাসন্তানদের আলাদা থাকার প্রবণতা দিন দিন বাড়ছে। আলিয়া ভাট ও অনন্যা পান্ডের পর এবার পরিবারের বাড়ি ছেড়ে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

এতদিন মা-বাবা ও ভাইয়ের সঙ্গে একই বাসায় থাকলেও সম্প্রতি মুম্বাইয়ের জুহু এলাকায় একটি আবাসনে নতুন বাসা ভাড়া নিয়েছেন ‘স্ত্রী ২’খ্যাত এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, এর আগে ওই বাসাতেই ভাড়া থাকতেন বলিউড অভিনেতা হৃতিক রোশন।

নতুন বাসায় ইতোমধ্যে নিজের পছন্দমতো সাজসজ্জাও সম্পন্ন করেছেন শ্রদ্ধা। তার নতুন প্রতিবেশীদের মধ্যে রয়েছেন অভিনেতা অক্ষয় কুমার ও প্রযোজক সাজিয়া নাদিয়াদওয়ালা।

যদিও এর আগে একাধিকবার শ্রদ্ধা কাপুর জানিয়েছিলেন, তিনি পরিবারের সঙ্গেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে এবার ব্যক্তিগত পরিসর ও কাজের সুবিধার কথা বিবেচনায় নিয়েই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তবে তার মা মাঝেমধ্যে মেয়ের সঙ্গে এসে থাকবেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন : ‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

বলিউডে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পর আলাদা থাকার এই সংস্কৃতি নিয়ে বিভিন্ন মত রয়েছে। অনেকেই এটিকে ব্যক্তিগত স্বাধীনতার অংশ হিসেবে দেখলেও, কেউ কেউ পরিবারকেন্দ্রিক জীবনধারাকেই বেশি গুরুত্ব দেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বরুণ ধাওয়ান জানান, তিনি ব্যক্তিগত পরিসরের জন্য মা-বাবার থেকে আলাদা থাকার পক্ষে নন। অন্যদিকে একসময় ঐশ্বরিয়া রাইকেও এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি হাস্যরসাত্মক ভঙ্গিতে বলেছিলেন, “হ্যাঁ, মা-বাবার সঙ্গে দেখা করতে আমাদের আলাদা করে সময় নিতে হয় না।”

উল্লেখ্য, ‘স্ত্রী ২’ সিনেমার সাফল্যের পরই শ্রদ্ধা কাপুরের এই নতুন সিদ্ধান্তের খবর সামনে আসে। বলিউডে গুঞ্জন রয়েছে, শিগগিরই বিয়ের পিঁড়িতেও বসতে পারেন এই অভিনেত্রী।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft