অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের বিক্ষোভ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৩:৪০ পিএম

রাজনৈতিক অপসংস্কৃতি, অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবদল। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় রাণীশংকৈল উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন ও সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আক্তারের নেতৃত্বে মিছিলটি রাণীশংকৈল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাণীশংকৈল ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা রাজনৈতিক সহনশীলতা বজায় রাখা, গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা এবং অপপ্রচার ও কুরুচিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি পরিহারের আহ্বান জানান।

এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, ইউনিয়ন যুবদল নেতা, মহসিন আলী, আনোয়ার হোসেন, হারুন উর রশীদ, দেলোয়ার হোসেন, আবু সাইদ, শাহিন আলম, নবাব আলী, মাসুদ রানা, হোসেন আলী, ছাত্রদল নেতা কাজিমুল ইসলাম, মুসাব সহ উপজেলা,পৌর ও ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft