হিজবুল্লাহর ড্রোন হামলায় ৫ ইসরায়েলি সেনা আহত
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫:৩০ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ড্রোন হামলায় ৫ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, একটি বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়।

দক্ষিণ লেবাননে এক সংঘাতে ৪ ইসরায়েলি সেনা নিহতের খবর প্রকাশ করার অল্প সময়ের মধ্যে নতুন এই হামলার খবরটি সামনে এলো।

এদিকে, লেবাননের বেকা ভ্যালিতে ‘হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা’ লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

এক বিবৃতিতে বাহিনীটি জানায়, হিজবুল্লাহর ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে ইসরায়েল দখলকৃত লেবাননের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা চালানোর জবাবে তারা এই পাল্টা হামলা চালিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত রাত থেকে এখন পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ১৮ জনের মৃত্যু হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft