‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:০০ পিএম

অভিনয়ের পাশাপাশি এবার চলচ্চিত্র নির্মাণেও নাম লিখিয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তার পরিচালনায় নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘সোমেশ্বরী’। এতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। সুনামগঞ্জের মধ্যনগর ও সোমেশ্বরী নদীকে ঘিরে নির্মিত এই সিনেমায় স্থানীয় মানুষদের নিয়ে তুলে ধরা হয়েছে প্রকৃতি, পরিবেশ ও মানুষের জীবনের গল্প।

মঞ্চ ও পর্দা, দুই মাধ্যমেই সমানভাবে সক্রিয় নওশাবা। রেজা আরিফের নির্দেশনায় ‘সিদ্ধার্থ’ নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনা করছেন নিজের নাট্যদল ‘টুগেদার উই ক্যান’-এর বিভিন্ন প্রযোজনা। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা এই দলের ব্যানারে ইতোমধ্যে চারটি নাটক মঞ্চস্থ হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার চলচ্চিত্র নির্মাণে হাত দিলেন নওশাবা। তার পরিচালিত প্রথম সিনেমা ‘সোমেশ্বরী’র প্রযোজক বিবেশ রায়।

প্রযোজকের ভাষ্য অনুযায়ী, এটি একটি সম্মিলিত প্রয়াস। কাজী নওশাবা, আপন, লতা, জাহিদসহ কয়েকজন মিলে সিনেমাটির গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন এবং নির্মাণ প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন।

আরও পড়ুন : যে শর্ত ছাড়া ভোরে উঠেন না প্রিয়াংকা চোপড়া

সিনেমাটি নিয়ে নওশাবা বলেন, 'শুরুতে গল্প বা চরিত্র সম্পর্কে কোনো পূর্বপরিকল্পনা ছিল না। পুরো টিম মধ্যনগরে গিয়ে স্থানীয় বাস্তবতা ও অভিজ্ঞতার ভিত্তিতে গল্প নির্মাণ করেছে। মূল চরিত্রে অভিনয়েরও পরিকল্পনা ছিল না আমার, তবে উপযুক্ত কাউকে না পাওয়ায় শেষ পর্যন্ত নিজেই চরিত্রটি করি।'

নওশাবার ভাষ্য, গ্রামীণ জীবন সম্পর্কে তার ব্যক্তিগত অভিজ্ঞতা থাকায় চরিত্রটি ফুটিয়ে তুলতে খুব বেশি বেগ পেতে হয়নি। স্থানীয় মানুষের সহযোগিতাও পেয়েছেন তিনি।

সিনেমার গল্প প্রসঙ্গে নওশাবা জানান, আধুনিকতার নামে প্রকৃতির ওপর মানুষের নেতিবাচক প্রভাব, পরিবেশ দূষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন পৃথিবী রেখে যাওয়া হচ্ছে- এসব বিষয় ‘সোমেশ্বরী’র মূল উপজীব্য। পাশাপাশি এতে থাকছে একটি বিশেষ মানবিক গল্পও।

‘সোমেশ্বরী’ নির্মিত হয়েছে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া-এর আওতাধীন গ্রিন ফিল্মসের ব্যানারে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft