পাঁচবিবিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী যুবক নিহত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:৪৭ এএম

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোঃরাশেদুল ইসলাম জনি (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মুত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৩জুন) সকাল ১০টায় পাঁচবিবি -হিলি সড়কের লাঙ্গল হাটি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। ‎নিহত রাশেদুল উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা ফেনতারা গ্রামের মোঃ আব্দুর রশিদের পুত্র। তারা তিন ভাই বোন। সে ছিল একজন ব্যবসায়ী।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, রাশেদুল সকালবেলা বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে পাঁচবিবি বাসষ্ট্যান্ডে ভাগনাকে নিতে আসে। সেখান থেকে পাঁচমাথার দিকে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় পিছলে পড়ে যায়। এ সময় হিলির দিক থেকে আসা মাল বোঝাই ট্রাকের পিছনের চাকায় মাথা পৃষ্ঠ  হয়ে ঘটনাস্থলেই নিহত হোন। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

‎পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft