সন্দ্বীপ সারিকাইতে ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমান আদালতে এক বছরের কারাদণ্ড
সন্দ্বীপ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৩:৩৮ পিএম

সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় অবৈধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ জুন) সন্ধ্যা ৭টায় সন্দ্বীপ থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমজাদ হোসেন।

অভিযানকালে ৩ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত ২ পিস ফয়েল পেপারসহ মো. আদর (১৯) নামের এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ইয়াবা সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ (এক) বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, “আসুন, আমরা সবাই সচেতন হই, প্রতিবাদ করি এবং সহযোগিতা করি। মাদককে না বলুন, জীবনের পক্ষে হোন।”

তিনি আরও জানান, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft