নীল শাড়িতে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:৩৬ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘদিন ধরে নতুন কোনো চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। বিভিন্ন সময়ের ফটোশুট ও ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে তিনি অনুরাগীদের নজরে থাকেন।

সোমবার রাতে নিজের ফেসবুক পেজে নতুন একগুচ্ছ ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলোতে নীল শাড়িতে সজ্জিত অভিনেত্রীকে দেখা যায়। হালকা অলংকার, পরিমিত সাজসজ্জা এবং প্রাণবন্ত হাসিতে তার উপস্থিতি ভক্তদের দৃষ্টি কাড়ে।

ছবির ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করে অপু বিশ্বাস লিখেছেন, “নীলের এই আভায় নিজেকে যেন রাজকীয় মনে হচ্ছে।” ফটোশুটটি একটি বাণিজ্যিক প্রচারণার অংশ বলেও পোস্টে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন : ওটিটিতে সানিয়া মির্জার অভিষেক নিয়ে জোর গুঞ্জন

ছবি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। মন্তব্যের ঘরে অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ তাকে ‘নীল পরী’ বলে অভিহিত করেছেন, আবার কেউ শুভকামনা জানিয়ে তার হাসিখুশি জীবন কামনা করেছেন।

অভিনয় প্রসঙ্গে জানা যায়, অপু বিশ্বাসকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্রে। বন্ধন বিশ্বাস পরিচালিত এ ছবিতে তার সহশিল্পী ছিলেন চিত্রনায়ক নিরব।

এরপর বিভিন্ন নতুন চলচ্চিত্রে তার যুক্ত হওয়ার খবর শোনা গেলেও এখন পর্যন্ত নতুন কোনো সিনেমা মুক্তির ঘোষণা আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয় উপস্থিতি এবং নিয়মিত ফটোশুট ভক্তদের আগ্রহ ধরে রেখেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft