ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:৪৬ পিএম

হামের টিকা সংকট ও চিকিৎসা ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার (৮ জুন) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে শুনানি শেষে বিচারক আবেদনটি খারিজের আদেশ দেন।

এর আগে সকালে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল আদালতে মামলার আবেদন করেন। আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফরকে আসামি করা হয়।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, হামের টিকা সংকট এবং চিকিৎসা ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে দেশে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। আবেদনকারী দাবি করেন, টিকা আমদানি ও সরবরাহ ব্যবস্থাপনায় জটিলতার ফলে পরিস্থিতির অবনতি ঘটে এবং সংক্রমণ বিস্তৃত আকার ধারণ করে।

শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে শিশুস্বাস্থ্য ও টিকাদান কর্মসূচিতে কোনো ধরনের অবহেলা যাতে না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা প্রয়োজন।

এদিকে, গত ২০ মে হামের টিকা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, টিকা সংকটের বিষয়ে সংস্থাটি অন্তর্বর্তী সরকারকে একাধিকবার সতর্ক করেছিল এবং এ বিষয়ে কয়েকটি চিঠিও প্রদান করা হয়েছিল। তবে আদালত শুনানি শেষে মামলার আবেদন গ্রহণ না করে খারিজ করে দেন। ফলে এ বিষয়ে করা আবেদনটি আদালতের প্রাথমিক পর্যায়েই নিষ্পত্তি হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft