প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ২:২৭ পিএম

আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলাকেটে হত্যার মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায়কে বিচারিক প্রক্রিয়ার একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
রোববার (৭ জুন) সুপ্রিম কোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় রাষ্ট্রের সব যন্ত্র সক্রিয়ভাবে কাজ করেছে বলেই অল্প সময়ে বিচার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি বলেন, এত কম সময়ে এ মামলার বিচার শেষ করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে।
এর আগে, রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলাকেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত।
রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় দুই আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেন।
জ/উ