তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:১৯ এএম

তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার তিনি মস্কোর উদ্দেশে যাত্রা করেন।

সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফর শেষে আগামী মঙ্গলবার দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

সফরের দ্বিতীয় দিনে মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ড. খলিলুর রহমান। এছাড়া রুশ সরকারের কয়েকজন শীর্ষ প্রতিনিধির সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি খাতে সহযোগিতা, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে।

এছাড়া ইউক্রেন যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক পরিস্থিতি, বিভিন্ন নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ এবং এসব বিষয়ে বাংলাদেশ ও রাশিয়ার পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফর বাংলাদেশ-রাশিয়া সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে ভূমিকা রাখবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft