প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:৪৫ পিএম

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে নানা বাড়িতে বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় সাবিহা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ব্যাসপুর দক্ষিণপাড়ায় রেললাইনে ওই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে , গোপালগঞ্জ সদর উপজেলার নিচুপাড়া এলাকার শিপন ফকিরের মেয়ে সাবিহা পরিবারের সঙ্গে কাশিয়ানীর ব্যাসপুর গ্রামে নানা কাঞ্চন শেখের বাড়িতে বেড়াতে আসে।
সকালে নানির সঙ্গে ছাগল বাধতে গিয়ে একপর্যায়ে সে রেললাইনের ওপর উঠে পড়ে। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সাবিহার মৃত্যু হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহফুজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
জ/দি