প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:৪৭ পিএম

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ জেলার কাশিয়ানী উপজেলায় ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ।
আজ শনিবার দুপুর ১টা ১০ মিনিটে র্যাব-৬ এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন গোপালপুর-তিলছড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পার্শ্ববর্তী কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে মো: ওসমান সানা (১৮) নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তিনি খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা আসাবুর সানার ছেলে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৬ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
জ/দি