আদ্-দ্বীনকে জবাব দিতে হবে রোববারের মধ্যে : স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:০৯ পিএম

আদ্-দ্বীন হাসপাতালকে দেওয়া শোকজ নোটিশের জবাব আগামীকাল (রোববার) বিকেলের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে হাসপাতালটির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (৬ জুন) রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে স্বাস্থ্যখাতের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, শোকজ নোটিশে জানতে চাওয়া হয়েছে কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ জবাব না এলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

ব্রিফিংয়ে তিনি ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন। মন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে শনিবার সকাল পর্যন্ত দেশব্যাপী সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরে জনসচেতনতা বাড়াতে এ কর্মসূচি পালন করা হয়।

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, আক্রান্তদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রী মজুত রাখা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য আগামীকাল সচিবালয়ে আরও এক লাখ স্যালাইন যুক্ত হবে। এর আগে বিদেশ থেকে বিনামূল্যে পাওয়া এক লাখ স্যালাইন দেশে এসেছে। ফলে মোট মজুদ দুই লাখে পৌঁছাবে।

তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী এক সপ্তাহের মধ্যে আরও স্যালাইন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে চিকিৎসা কার্যক্রমে কোনো ধরনের সংকট না হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft