প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১২:২২ পিএম

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালু ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (৪ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় দেশের বিভিন্ন বন্ধ কলকারখানার বর্তমান অবস্থা, সেগুলো পুনরায় চালুর অর্থনৈতিক ও কারিগরি সম্ভাবনা এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় শিল্প খাতের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টির সুযোগ এবং রাষ্ট্রীয় সম্পদের কার্যকর ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিল্প মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/দি