২ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশনসহ দুই কারবারি গ্রেফতার
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৩:৪৩ পিএম

দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশনসহ সুরুজ খান ও রবিউল ইসলাম নামে দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ মে) ভোরে হিলির চেকপোস্ট সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। একইদিন দুপুরে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার সুরুজ খান হিলির উত্তর বাসুদেবপুর এলাকার মৃত আজাদ খানের ছেলে ও রবিউল ইসলাম একই এলাকার মৃত হাসান আলীর ছেলে।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, ভারত থেকে মাদকের একটি চালান দেশে প্রবেশের পর হিলির উত্তর বাসুদেবপুর এলাকায় কেনাবেচা হচ্ছে এমন খবর পাই। এ সংবাদের প্রেক্ষিতে পুলিশের একটি টহল দল ওই স্থানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সুরুজ ও রবিউল নামের দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে দুই হাজার পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। 

তাদের মধ্যে একজন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি। 

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft