অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৯
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:১১ পিএম

রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় ঝটিকা অভিযানে অনলাইন জুয়া পরিচালনাকারী একটি বড় চক্রের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ছয় চীনা নাগরিকসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। গতকাল বুধবার (১৩ মে) উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর এলাকায় প্রথম অভিযান চালিয়ে তিন বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করে ডিবির সাইবার ক্রাইম বিভাগ। পরে তুরাগ থানার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে আরও ছয় চীনা নাগরিককে ধরা হয়।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, অভিযানে চক্রটির কাছ থেকে অনলাইন জুয়ার কার্যক্রমে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৬৪-পোর্ট বিশিষ্ট তিনটি জিএসএম, জিপিআরএস সিম মডিউল (ভিওআইপি জিএসএম গেটওয়ে) মেশিন, ৮-পোর্টের একটি ও ২৫৬-পোর্টের একটি জিএসএম মডিউল মেশিন উদ্ধার করা হয়।

আরও পড়ুন : বনানীতে দুই বিদেশি পিস্তলসহ মাদক কারবারি গ্রেপ্তার

এছাড়া বিভিন্ন অপারেটরের প্রায় ২৮০টি সিম কার্ড, একাধিক ল্যাপটপ, ২০টি স্মার্টফোন, নগদ প্রায় ৬ লাখ ৫ হাজার টাকা, বিদেশি নাগরিকদের পাসপোর্ট ও এনআইডি এবং একটি টয়োটা মাইক্রোবাস জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন-এম এ জি (৩৩), ঝাং জিয়াহাও (২২), লিও জিনজি (৩২), ওয়াং শিবো (২৪), চাং তিয়ানতিয়ান (২৯), জেমস ঝু (৪৩), মো. কাউসার হোসেন (২৪), মো. আবদুল করিম (২৮) ও রোকন উদ্দিন (৪০)।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft