কুমিল্লায় বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ২:৫৮ পিএম

কুমিল্লা শহরে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। অভিযানে ধরা পড়া ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) রাতে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর একটি দল কোতয়ালী মডেল থানাধীন ২য় মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আমজাদ হোসাইন রিপন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তার রিপন কুমিল্লা জেলার দক্ষিণ চর্থা (থিরাপুকুরপাড়) এলাকার মাহে আলমের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রিপন দীর্ঘদিন ধরে ২য় মুরাদপুরসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft