সাভারে র‌্যাবের হাতে অস্ত্র-গুলি ও মাদকসহ গ্রেফতার ৩
সাভার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১:১০ পিএম

সাভারের পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও মাদকসহ তিন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

রবিবার রাতে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৪। 

গ্রেফতাররা হলেন- চাঁদপুরের সুমন মিয়া (৩৮), দিনাজপুরের সবুজ (২৬) ও ঢাকার জহুরুল হাসান (২০)।
 
র‌্যাব জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লায় র‌্যাবের একটি টিম অভিযান চালায়। এ সময় একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও ২১ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : মুখোশধারীদের টার্গেট কিলিং: আতঙ্কে মানুষ
 
র‌্যাব-৪, সিপিসি-২ এর কম্পানি কমান্ডার শাহীনুর কবির বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ১ কেজি গাঁজা ও ১৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার করা অবৈধ অস্ত্র দিয়ে তারা পরস্পর যোগসাজশে সাভার, আশুলিয়া থানাসহ আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা পেশাগতভাবে মাদক ব্যবসায়ী। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft