পূর্বধলায় ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:২৯ এএম

নেত্রকোনার পূর্বধলায় নিজ কিশোরী কন্যাকে (১৬) ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৪৮) নামে এক পাষণ্ড পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ছয় মাস ধরে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত ধর্ষণের ফলে ভুক্তভোগী ওই কিশোরী বর্তমানে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। অভিযুক্ত শফিকুল উপজেলার ধলা যাত্রাবাড়ী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত হাবিবুল্লাহর ছেলে। নেত্রকোনার পূর্বধলায় নিজ কিশোরী কন্যাকে (১৬) ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৪৮) নামে এক পাষণ্ড পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ছয় মাস ধরে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত ধর্ষণের ফলে ভুক্তভোগী ওই কিশোরী বর্তমানে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। অভিযুক্ত শফিকুল উপজেলার ধলা যাত্রাবাড়ী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত হাবিবুল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী আগে ঢাকায় গৃহকর্মীর কাজ করত। গত প্রায় ছয় মাস আগে সে ঢাকা থেকে বাড়িতে ফিরে আসার পর থেকেই তার পিতা শফিকুল ভয়ভীতি দেখিয়ে তার ওপর পাশবিক নির্যাতন শুরু করে। বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে দুই মাস আগে তাকে ময়মনসিংহে পুনরায় কাজে পাঠানো হয়। সেখানে ওই কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে পরীক্ষা করা হলে তার গর্ভাবস্থার বিষয়টি ধরা পড়ে। এরপর শফিকুল তাকে বাড়িতে ফিরিয়ে এনে বিষয়টি গোপন রাখতে প্রাণনাশের হুমকি দেয়।

আরও পড়ুন : নেত্রকোণায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

সম্প্রতি কিশোরীর শারীরিক গঠন পরিবর্তন দেখে স্থানীয় লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হলে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে পূর্বধলা থানার একটি বিশেষ দল ভুক্তভোগীকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে খলিশাপুর ইউনিয়নের গরুয়াকান্দা এলাকা থেকে অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করে পুলিশ।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ অন্যান্য আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

জ/দি




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft