নেত্রকোণায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:১২ পিএম

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নেত্রকোণায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা আল ফয়সাল। পরে পাওয়ারপয়েন্টের মাধ্যমে নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা তথ্য অফিসের তথ্য কর্মকর্তা নারায়ণ সরকার।
এ সময় বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. চন্দন কুমার মহাপাত্র এবং পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. নাজমুল হক।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম), সাবেক সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
ব্রিফিংয়ে বক্তারা সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন এবং এসব তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
জ/দি